বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হচ্ছে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে এটি আয়োজিত হবে। মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানায় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বাংলাদেশে গত কয়েক দিনে উদ্ভুত পরিস্থিতিতে এ বিশ্বকাপের আয়োজন নিয়ে সংশয় আগে থেকেই ছিলো। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিলো। এ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা মো: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইল ফলক হবে।

যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সাথে যে খেলোয়াররা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। সব দিক দিয়ে বিবেচনা করলে এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রাষ্ট্রীয় বিষয়।

তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় খুব একটা ছিলো না। ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হতো। মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় উপস্থিত সকল সদস্যদের পর্যবেক্ষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এরকম একটি বৈশ্বিক টুর্নামেন্ট এখানে আয়োজিত হতে পারে না।

এ ব্যাপারে বিসিবির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। অবশ্য আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের অফিশিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এ বিশ্বকাপ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ আরো বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা উচিত
হবে না বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি।

এর আগে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নাকচ করে দেয় পার্শবর্তীদেশ ভারত। অস্ট্রেলিয়াও যে এ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী নয়। অবশ্য জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা আগ্রহী হলেও শেষ-মেষ বেছে নেওয়া হয়েছে আরব আমিরাতকে। এর পেছনে বাংলাদেশের সাথে সময়ের মিলটিও সামনে এসেছে বলে জানায় ক্রিকবাজ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ মে) দুপুরে...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের বহু বছরের পুরোনো এ আয়োজনকে ঘিরে...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে...