রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভালোবাসার বহিঃপ্রকাশ কাজ দিয়ে দেখান, ছবি টানিয়ে নয়: আসিফ

বিশেষ সংবাদ

ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান, বড় বড় ছবি টানিয়ে নয় বলে কড়া বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মন্ত্রী-এমপিদের ছবি ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন তৈরি বাংলাদেশের এক চিরাচরিত অপসংস্কৃতি। ব্যক্তি তোষণের মধ্য দিয়ে স্বার্থ চরিতার্থ করাই এর মূল লক্ষ্য। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িতদেরকে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ।

চলমান বন্যা পরিস্থিতিতে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে রোলার স্কেটিং ফেডারেশন ব্যানার নিয়ে জড়ো হয় অনেকে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ক্রীড়া ভিত্তিক একটি গ্রুপে বিজ্ঞপ্তি এবং ছবিও দিয়েছিলেন। সেই ব্যানারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বড় ছবি ছিলো। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে বিষয়টি চোখে পড়ে ক্রীড়া উপদেষ্টার।

এরই প্রেক্ষিতে ব্যক্তিপূজা না করার জন্য অনুরোধ জানিয়ে শনিবার মধ্যরাতে তার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

সেখানে তিনি লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজের মাধ্যমে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজা করার পুরোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতি এদেশে আর নেই। স্বার্থের জন্য হোক বা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাক্টিস বন্ধ করুন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...