বগুড়ার শেরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (২ সেপ্টেমাবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার মারিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে দৈনিক জয়সাগর পত্রিকার পরিচয়ে আব্দুল হালীম (৪০), বগুড়া সদর উপজেলার শিববাটি গ্রামের রোস্তম সেখের ছেলে স্বাধীন বাংলা পত্রিকার পরিচয়ে মোক্তার শেখ (৩৯) ও শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া মহল্লার সিরাজ উদ্দিন খানের ছেলে জাতীয় অর্থনীতি পত্রিকার পরিচয়ে রায়হান পারভেজ কমল (৩৯)। এছাড়াও এজাহারে শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী ঘুটুবটতলা গ্রামের মাসুদ রানা (৩০) সহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।

উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন।

শেরপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এই চক্র অনেক দিন ধরেই বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছে। গত রোববার দুপুরে অভিযুক্তরা উপজেলার খানপুর ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে নগদ ১ হাজার টাকা নেন।

একই দিন দুপুর দুইটার দিকে শুবলী কমিউনিটি ক্লিনিকে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। এ সময় সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে দেড় হাজার টাকা নিয়েছেন। একই ক্লিনিকের স্বাস্থ্য সহকারীর নিকট থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে ৫ হাজার টাকা নেন। বাকি টাকা পরের দিন নেওয়ার কথা বলে সেখান থেকে তারা চলে আসেন।পরেরদিন সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে একই গ্রুপ শুবলী উচ্চবিদ্যালয়ে গিয়ে আবারও অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক ফারজানা ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনা বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানাজানি করলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এ সময় আবদুল হালিম, মুক্তার শেখ ও রায়হান পারভেজকে ক্ষুব্ধ হয়ে গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে সংঘবদ্ধ গ্রুপের মো. মাসুদসহ অজ্ঞাতনামা আরও তিনজন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তিনজনকে ঘেরাও করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে সোমবার বিকেল সাড়ে ৫টায় তাঁদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

শুবলী কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানকারী মাসুদ রানা বলেন, রোববার দুপুরে আমি অফিসরুমে তালা দিয়ে মসজিদে নামাজ পড়তে যাই। এই সুযোগে ওই ব্যক্তিরা ভিডিও ধারণ করেন। আমি ফিরে এলে তাঁরা আমাকে বø্যাকমেইল করে ২০ হাজার টাকা দাবি করেন। আমার কাছে থাকা দেড় হাজার টাকা দিয়েছি। তাঁরা একইভাবে আমার অফিসের স্বাস্থ্য সহকারী জাহানারা বেগমের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। সোমবার তাঁরা বাকি টাকা নিতে এলে উত্তেজিত ছাত্র-জনতা তাঁদের ওপর হামলা করে।

মামলার বাদী শুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ইসলাম বলেন, রোববার আমি ছুটিতে ছিলাম। আমাকে না পেয়ে তারা সোমবার স্কুলে এসে গাছ কাটা, জাল সনদ ইত্যাদি আপত্তিকর প্রশ্ন তুলে আমাকে ও অন্য শিক্ষকদের হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা এসে তাদের ঘেরাও করে ফেলে। খবর পেয়ে পাশেই শুবলী কমিউনিটি ক্লিনিক ও সুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোকজনও ছুটে আসেন। নিমেষেই সেখানে সহস্রাধিক লোক জড়ো হয়ে তাদের মারধর শুরু করে। আমরা তাদের রক্ষা করে থানায় খবর দিই।

বগুড়ার শেরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর সেখানে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।বুধবার (২৭ মে) দুপুরে ঘটনাস্থলে পৌঁছে...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার ও হেলপার নিহত

বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত...

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর সেখানে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার ও হেলপার নিহত

বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার নিহত হয়েছেন।...

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার...

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পূর্ব শত্রুবার জেরে মাসুম হোসেন (২৮) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার...

বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ার ধুনটে ঈদের আগে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায়...

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত চালক

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে আরেকটি...