টঙ্গীতে বিভিন্ন দাবিতে ৪ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদন বন্ধ

বিশেষ সংবাদ

গাজীপুরের টঙ্গীতে ১টি ওষুধ ও ৩টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। রাবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে স্ব স্ব কারখানার ভেতর এই কর্মসূচি পালন করছেন তাঁরা। এতে বন্ধ আছে কারখানাগুলোর সব উৎপাদন কার্যক্রম।

কারখানাগুলো হলো, ২৭ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড লিমিটেড, টঙ্গীর খাঁ পাড়া এলাকার সিজন ড্রেসেস লিমিটেড, চেরাগআলীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং খাইলকুরের এম এম ফ্যাশন লিমিটেড। কারখানাগুলোতে কাজ করেন হাজার হাজার শ্রমিক।

জানা গেছে, সিজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের গত জুলাই-আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। এর প্রতিবাদে পোশাক শ্রমিকেরা গত ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এরপর মালিকপক্ষ জুলাই মাসের শুধু অর্ধেক বেতন পরিশোধ করেন। বকেয়া বেতনের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে আবারো কর্মবিরতি পালন করছেন তারা। এরই ধারাবাহিকতায় রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেও কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকেরা।

একইভাবে গত আগস্ট মাসের বেতন বকেয়া আছে এম এম ফ্যাশন কারখানার এবং প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড শ্রমিকদের। বকেয়া বেতনের দাবিতে বেশ কয়েকদিন ধরেই কারখানা ২টিতে শ্রমিক অসন্তোষ চলছিলো। রবিবার সকালে শ্রমিকেরা কারখানার সব উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন।

আর শনিবার (২১ সেপ্টেম্বর) ৬ দফা দাবিতে কারখানার সামনের সড়ক অবরোধ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সব শ্রমিকেরা বিক্ষোভ করেন। সেদিন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা কাজে ফেরেন। কিন্তু এরপরেও দাবিগুলো পূরণ হয়নি জানিয়ে রবিবার থেকেই কারখানার সব উৎপাদন বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করছেন তারা।

টঙ্গীতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি পালনের বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার (এসপি) মো: মোশারফ হোসেন জানান, ‘কারখানাগুলোর মালিপক্ষ সময় মতো বা ঠিকমতো বেতন পরিশোধ না করার কারনে পোশাক শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। ৪টি কারখানার শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা চলছে, তারা যেন সড়ক অবরোধ বা কোনো প্রকারের বিশৃঙ্খলা না করেন।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকরা দুর্বল হলে কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা...