বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

১ অক্টোবর থেকে কেউ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করতে পারবে না

বিশেষ সংবাদ

১ অক্টোবর থেকে কেউ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষা করার জন্য পলিথিন ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে সব সুপারশপগুলোতে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারে সরকারি সিদ্ধান্ত মেনে চলার জন্য বিক্রেতা, ক্রেতা ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার রাজধানীর মীনা বাজার ও আগোরা সুপারশপে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের কার্যক্রম উদ্বোধনের সময় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেছেন। তিনি আরো জানান, এই অভিযান শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, আজ থেকে কেউই বাজার করতে পলিথিন শপিং ব্যাগ আনতে পারবে না এবং বাজার থেকেও নিতে পারবেন না। এর পরে একবার ব্যবহার্য প্লাস্টিকও একেবারে বন্ধ করা হবে। এজন্য ব্যবসায়ী, জনগণ ও সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি জানিয়েছেন, সুপারশপগুলো খুশি মনেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন এবং নিজেরাই বিকল্প পদ্ধতির ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। পাট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী নভেম্বর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধেও অভিযান শুরু করা হবে।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাথে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সুপার শপ মালিক সমিতির সব নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...