পাবনার সুজানগরে ২টি মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর, ওসি প্রত্যাহার

বিশেষ সংবাদ

পাবনার সুজানগরে মাত্র ৪ দিনের ব্যবধানে ২টি মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে দুর্গাপূজা উদ্‌যাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিজেদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপন করার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।

এই ঘটনার পর সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাকিউল আজমকে প্রত্যাহার করা হয়েছে। র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

- Advertisement -

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেদের সঙ্গে কথা বলে জানা যায়, “আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এখন প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রঙের কাজ বাকি আছে। এর মধ্যে গত শনিবার গভীর রাতে সুজানগর পৌর এলাকার ঋষিপাড়া বারোয়ারি পূজামণ্ডপে তৈরি করা দুর্গা প্রতিমাসহ ৪টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় লোকজন মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পান।

এরপর গত মঙ্গলবার রাতের আধারে একই এলাকার মানিকদী পালপাড়া বারোয়ারি পূজামণ্ডপে দুর্গা প্রতিমাসহ ৫টি প্রতিমা ভাঙচুর করা হয়। রাতের অন্ধকারে এভাবে প্রতিমা ভাঙচুর হওয়ায় পূজা উদ্‌যাপন নিয়ে তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি থানায় জানানো হলে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত প্রতিমা আবারো মেরামতের কাজ শুরু করে দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের লোকেরা আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পাশে থাকবেন।”

- Advertisement -

অপরদিকে পরপর ২টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসেছেন পুলিশ প্রশাসন। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাকিউল আজমকে যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় প্রত্যাহার করা হয়। পাশাপাশি উপজেলার কামালপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো: গোলাম মোস্তফাকে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাবনার সুজানগরে ২টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: কাজী শাহ নেওয়াজ জানিয়েছেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের খবর শুনে প্রত্যেকটি এলাকায় ‍গিয়ে পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলসহ সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তারে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। ওসি প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, আমরা এটাকে প্রত্যাহার বলছি না। জনস্বার্থে তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

- Advertisement -

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাশেদুজ্জামান জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইনগত ব্যবস্থা নিতে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। সেই সাথে প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় জনগণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। আশা করছি সব এলাকায় সুষ্ঠু এবং সুন্দরভাবে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...