মেহেরপুরে

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা জজকোর্টের আইনজীবী নিহত

বিশেষ সংবাদ

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাড়াডোব নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যবপাড়া এলাকার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে মেহেরপুর শহর থেকে গাংনী যাওয়ার পথে সদর উপজেলোর গাড়াডোব এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে আইনজীবী রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে

পরিবারের স্বজনরা জানান, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনির উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুর সঙ্গে যায় রোমানা আক্তার। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...