রাজনৈতিক কর্মকাণ্ডে আ. লীগের বিপক্ষে অবস্থান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই- নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সংগঠনটির নেতাকর্মীরা বলেছে, নির্বাচনসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশের একাধিক গণ-হত্যার জন্য দায়ী। এছাড়াও গুম, খুন, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই-আগস্ট গণহত্যায় প্রায় ২ হাজার শহীদের প্রাণ এবং ৩০ হাজারের অধিক মানুষের অঙ্গহানির করেছে এই দলটি।

বিজ্ঞপ্তি আরও বলা হয়ে, বিগত ৩টি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দোয় মানে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ। যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনও বাধা নেই- নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেছে, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ মে) রাতে...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের সব বিভাগেই পুরো সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক...