দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

নেত্রকোণার দুর্গাপুরে মো: শফিকুল ইসলাম (৪৫) নামের পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গতকাল সন্ধ্যার দিকে দুর্গাপুর পৌর শহরের পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহল সংলগ্ন একটি গলি সড়কে এসআই শফিকুল ইসলামের ওপর হামলা চালায় দৃর্বৃত্তরা।

- Advertisement -

নিহত মো: শফিকুল ইসলাম দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা বেশ কয়েকজন দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এসআই শফিকুলের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মকর্তা শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

- Advertisement -

নিহতের ছেলে রাফিউল ইসলাম বলেন, বুধবার (০৮ জানুয়ারি) বাবা (এসআই শফিকুল ইসলাম) ছুটিতে দুর্গাপুর এসেছিলেন। আজ সকালে বাবার সঙ্গে আমাদের ময়মনসিংহের একটি ভাড়া বাসায় উঠার কথা ছিল।

দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা থেকেই শফিকুল ইসলামের ওপর হতে পারে। আলামত হিসেবে ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

- Advertisement -

তিনি আরও জানান, সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...