ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ১৮

বিশেষ সংবাদ

৪ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে লাঠিচার্জের ঘটনার পর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

ছবি : সংগৃহীত।

আহতরা হলেন, নওগাঁ ম্যাটসের মেহরাব (২০) শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), মো: সোহাগ (২২), আমানুল্লাহ (২০), এনামুল(২২), আসিবুল(২৩), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মো: রাসেল (২৩),রায়হান গাজী (২১),গাজীপুর ম্যাটসের শিহাব (২০) কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১) টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের মো: নাঈম (২৫), বাগেরহাট ম্যাটসের সায়েম (২০) ও ব্রেকিং নিউজের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম শিমুল (২৮)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে।বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে

এদিকে, আজ বিকাল ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় তাদের কর্মসূচিতে বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে ম্যাটস শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ১৮ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে, বিকাল সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসে ম্যাটস শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনাদের প্রতিনিধি দলের বৈঠকের পরও সচিবালয় অভিমুখে লং মার্চ কেন করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আন্দলনরত ম্যাটস শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করলে হবে না। বৈঠক আমাদেরকে নিয়ে করতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পদ্ধতি চালুর বিষয়টি...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫)...