বগুড়ার সোনাতলায় বিএনপি নেতার হামলায় যুবদল নেতার মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়ার সোনাতলায় বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতা মো: রাশেদুল হাসান (২৭) মারা গেছেন। তিনি উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হারুনার রশিদ।

এর আগে, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালু ও তার লোকজন পাকুল্লা বাজারে রাশেদুলের উপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, যুবদল নেতা রাশেদুলের মৃত্যুর খবরে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত বিএনপি নেতা আবদুল হান্নানসহ ৬-৭ জনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

উপজেলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে যুবদল নেতা রাশেদুলের উপর হামলা করা হয় বলে জানিয়েছেন পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন।

তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে যুবদল নেতা রাশেদুল হাসান মোটরসাইকেল যোগে পাকুল্লায় ফিরছিলেন। পথে মধ্যে পাকুল্লা ইউনিয়ন পরিষদের সামনে পৌছাঁলে আব্দুল হান্নানের নেতৃত্বে তার লোকজন রুশেদুলকে ধাওয়া করে। পরে রাশেদুল মোটরসাইকেলটি সেখানে ফেলে একটি বাড়িতে আশ্রয় নেয়। এরপর তারা সেই বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

এর একপর্যায়ে সেখান থেকে টেনেহিঁচড়ে রাশেদুলকে বাড়ির বাইরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে বিএনপি নেতা হান্নানের অনুসারীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবি বলেন, যুবদল নেতা রাশেদুল হাসানের ওপর হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল মারা যান। এরপর বিক্ষুদ্ধ জনতা বিএনপি নেতা আব্দুল হান্নান বাটালু ও তার লোকজনের ৪-৫টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল আহমেদ (২৬) ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের টাউন কলোনি ও সীমাবাড়ী...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় নিহতের...

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল আহমেদ (২৬) ঢাকার...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি...