ভুক্তভোগীর কানেই ধরা পড়ল ঘুষের ফাঁদ, অভিযুক্ত এএসআই

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর থানার এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও পক্ষপাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক ভুক্তভোগী নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন শেরপুর থানার এএসআই মোক্কাস আলী।

অভিযোগকারী মোছাঃ রুবি আক্তার ঊর্মী উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের বাসিন্দা। তার বোন ঊর্মীলা খাতুনের জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার পক্ষ থেকে এএসআই মোক্কাস আলীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

- Advertisement -

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তদন্তের নামে এএসআই মোক্কাস আলী দুই দফায় ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু তদন্ত এগিয়ে না নিয়ে, ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি রুবি আক্তারকে হোয়াটসঅ্যাপে ফোন দেন। কথা শেষে অসাবধানতাবশত তিনি ফোন কেটে না দিয়ে রেখে দেন। ফলে রুবি অপর প্রান্তে থাকা অবস্থায় এএসআই মোক্কাস আলীর গোপন কথোপকথন শুনতে পান, যেখানে তিনি অভিযুক্তদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করছেন এবং তাদের পক্ষ নিয়ে কাজ করার আশ্বাস দিচ্ছেন।

রুবি আক্তার বলেন, “বৃহস্পতিবার বিকেলেও মোক্কাস আলী আমার সঙ্গে কথা বলেছেন। তিনি আমার বোনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের জায়গা বিক্রি করে আপোষ করার পরামর্শ দিয়েছেন। এতেই স্পষ্ট, তিনি বিবাদীদের পক্ষে কাজ করছেন।”

- Advertisement -

তবে অভিযোগ অস্বীকার করেছেন এএসআই মোক্কাস আলী। তিনি বলেন, “আমি নিয়ম মেনেই তদন্ত করছি। দুই পক্ষকে নিয়ে সোমবার থানায় বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে, না হলে তদন্ত রিপোর্ট আদালতে পাঠানো হবে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে মোক্কাস আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিক খান বলেন, “বিষয়টি বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয়...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...