যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ গ্রেফতার

বিশেষ সংবাদ

যশোরে হত্যাসহ ২৪টি মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠা রাকিব একসময় অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। যারই সমর্থন পেতেন, তার পক্ষেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে ফের অপরাধের জগতে ফিরে যান।

সম্প্রতি প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাকিব। এই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে শেষ পর্যন্ত ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হলেন যশোরের এই কুখ্যাত সন্ত্রাসী।

যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, ‘ভাইপো রাকিব যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ২০১৫ সালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...