বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাগমারায় ছুরিকাঘাতে যুবক খুন, উত্তেজিত জনতার পিটুনিতে অভিযুক্ত নিহত

বিশেষ সংবাদ

রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার পর অভিযুক্ত আমিনুল ইসলাম (২২) দৌড়ে আশ্রয় নেন একটি বাড়িতে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধারে চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে প্রাণ হারান তিনিও।

শুক্রবার (০৪ এপ্রিল) রাতে বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের রনশিবাড়ি গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে বিকেলে মাছ ব্যবসায়ী আবদুর রাজ্জাক (৩৫) কে ছুরিকাঘাতে হত্যা করেন আমিনুল।

নিহত আবদুর রাজ্জাক ও অভিযুক্ত আমিনুল ইসলামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে। যদিও তাঁদের বাড়ি আত্রাইয়ে, ঘটনাটি ঘটে পাশের বাগমারার রনশিবাড়ি গ্রামে। গোয়ালবাড়ি ও রনশিবাড়ি—দুই গ্রামই পাশাপাশি অবস্থিত।

আজ শনিবার সকালে ঘটনাস্থল রনশিবাড়ি ও পাশের গোয়ালবাড়ি গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। গোয়ালবাড়ির বাসিন্দারা জানান, আমিনুল এলাকায় একজন মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন। মাদকের জন্য প্রায়ই টাকার দাবি করতেন, না দিলে গালিগালাজ ও হুমকি দিতেন।

স্থানীয়রা আরও জানান, গতকাল ছিল রনশিবাড়ি হাটবার। হাটে মাছ বিক্রি করতে গিয়েছিলেন রাজ্জাক। বিকেলে তাঁর কাছে টাকা চান আমিনুল। রাজ্জাক দেড়শ টাকা দিলেও আমিনুল আরও টাকা দাবি করেন। রাজ্জাক তাতে রাজি না হওয়ায় পাশের কামারের দোকান থেকে ছুরি নিয়ে এসে রাজ্জাকের পেটে আঘাত করেন আমিনুল।

রনশিবাড়ি গ্রামের বাসিন্দা আবদুর রশিদ বলেন, ‘এরপর আমার বাড়িতে এসে আশ্রয় নেয় আমিনুল। রাত আটটা পর্যন্ত পুলিশ তাঁকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু ক্ষুব্ধ জনতার রোষ থেকে আর বাঁচাতে পারেনি। পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নেয় লোকজন।’

এ সময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে আমিনুলের স্বীকারোক্তি নেয়। এসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, জনতা আমিনুলকে ধরে জিজ্ঞেস করছে কেন সে রাজ্জাককে হত্যা করেছে। উত্তরে আমিনুল বলেন, ‘ও আমাকে জুমার নামাজ পড়তে দেয়নি।’

এ কথা শুনে জনতা তাঁকে ধমকাতে থাকে, আর আমিনুল কাঁদতে থাকেন। অন্য এক ভিডিওতে দেখা যায়, ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। একপর্যায়ে আমিনুলের মৃত্যু হলে ঘটনাস্থল ত্যাগ করে বিক্ষুব্ধ জনতা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আমিনুলকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় এক উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শকসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...