নিজস্ব প্রতিবেদক-

বগুড়ার শেরপুরে ইউপি সদস্য কর্তৃক কম্পিউটার অপারেটরকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ইউপি সদস্য কর্তৃক কম্পিউটার অপারেটরকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টায় শেরপুর উপজেলা পরিষদ চত্তরে বাংলাদেশ ইউপি সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতির ব্যানারে এই মানববন্ধন করা হয়।

গত ১৩ অক্টোবর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো: মমতাজ আলী কর্তৃক পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: শাহদত হোসেনকে মারধরের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন, শেরপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সোহেল রানা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এসোসিয়েশন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ বিভিন্নভাবে জনগণকে সেবা প্রদান করছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন দেশের প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের এই সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ।

বিষয়টি সার্বিকভাবে কেন্দ্রীয় নিবন্ধকের সার্ভারের উপর নির্ভর করে। সার্ভার বন্ধ থাকলে কম্পিউটার অপারেটরদের কিছু করার থাকে না। জনগণ স্বাভাবিকভাবে সেবা থেকে বঞ্চিত হন।

কিন্তু গত ১৩ অক্টোবর সার্ভার বন্ধ থাকার কারণে শেরপুরের মির্জাপুরের ইউপি সদস্য মমতাজ আলী কম্পিউটার অপারেটর শাহাদাত হোসেনকে শারিরিকভাবে লঞ্ছিত করেছেন।

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউপি সদস্য মমতাজ আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি ওই ইউপি সদস্যের উপযুক্ত শাস্তি না হলে উপজেলার সকল ইউনিয়নে কর্ম বিরতি পালন করা হবে বলে হুশিয়ারী দেন তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর বগুড়া জেলা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এসাসিয়েশন কমিটির (বাপাকা) পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী শাহদত হোসেন জেলা প্রশাসক ও শেরপুর থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মমতাজ আলী মারধরের ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে বলেন, “আমাদেরকে জনগন ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। জন্মনিবন্ধনে সার্ভারের সমস্যা আমরাও জানি। সকাল থেকে বিভিন্ন লোকজনের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আমি কথা বলতে গেলে সে আমাকে মুখামুখি শুরু করে। আমি শুধু কথা বলেছি তার গায়ে হাত তুলিনি”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...