রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুরে চেতনা নাশক খাইয়ে ইজি বাইক চুরি, গ্রেপ্তার ৪

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে চেতনা নাশক খাইয়ে অটোচালককে অজ্ঞান করে ইজি বাইক চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দুইটি ইজি বাইক ও চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।

এ ঘটনায় বাদী হয়ে মোঃ লাভলু মন্ডল শুক্রবার (২৫ এপ্রিল) শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, মোঃ লাভলু মন্ডলের ছেলে মোঃ শামীম (২৫), পেশায় একজন ইজি বাইক চালক, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এদিন রাত সাড়ে ১১ টার দিকে শেরপুর থানাধীন ধাওয়াপাড়া-সোনাকানিয়া বাজারের কাছে রাস্তার পাশে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এসময় তার ইজি বাইকটি চুরি হয়ে যায়। দ্রুত উদ্ধার করে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছবি : সংগৃহীত।

পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হয়, অজ্ঞাত চোরেরা তাকে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ইজি বাইকটি চুরি করেছে। পরে থানায় মামলা দায়ের করা হয়।

তদন্তে নেমে শেরপুর থানার এসআই মোঃ রকিব হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে মোঃ আসাদুল ইসলাম (২৭) নামে একজনকে চুরি যাওয়া ইজি বাইকসহ বগুড়ার শাজাহানপুরের পোয়ালগাছা হাই স্কুলের সামনে থেকে হাতেনাতে আটক করেন।

তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে একই চক্রের আরও দুই সদস্য, মোঃ ওয়াহেদুল ইসলাম (২৯) এবং মোঃ ফিরোজ উদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত একটি সবুজ পুরাতন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

এসআই মোঃ রকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইজি বাইক ও অটোরিকশা চুরি করে সেগুলো বিক্রি করে আসছিল। এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূল সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিদ্যমান সক্ষমতা ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার...

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত...

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী...

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি...