পিলখানা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিডিআর জওয়ান গ্রেপ্তার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই দণ্ডপ্রাপ্ত আসামিকে রোববার (১১ মে) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৭ (চান্দগাঁও ক্যাম্প)।

র‍্যাব জানায়, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে রেজাউল করিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফোর সিজন রেস্টুরেন্ট এলাকায় গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার আঙ্গুলের ছাপ ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, তিনি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই রেজাউল করিম। এরপর তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। ঘটনার পরদিনই দায়ের হয় দুটি মামলা, একটি হত্যা, অপরটি বিস্ফোরক আইনে।

২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতে রায় হয়। সেখানে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।

পরবর্তীতে ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট ওই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করে। সেখানে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ১৮৫ জনকে দেওয়া হয় যাবজ্জীবন, এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজারের বেশি যানবাহন পারাপার...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মামলায় হাজিরা দিতে আসা এক বিএনপি নেতাকে লক্ষ্য করে প্রতিপক্ষ...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মামলায় হাজিরা দিতে আসা...

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।...

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

দেশের আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ ঠেকাতে...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে...