জুলাইয়ের সব লড়াকু রাজনৈতিক শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে

বিশেষ সংবাদ

জুলাইয়ের সব লড়াকু রাজনৈতিক শক্তি এখন ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি দেশের রাজনৈতিক অস্থিরতা ও ভাঙনের চিত্র স্পষ্টভাবে তুলে ধরেন।

উমামা লিখেছেন, “দেশ এখন কোনো রাজনৈতিক ঐক্যের পথে নেই। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরেই এই ঐক্য ভেঙে পড়ে। খোলসটা তখনও কিছুটা ছিল, এখন তো সেটাও উন্মোচিত হয়ে পড়েছে। ফলে অনেকেই বিস্মিত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “যদি রাজনৈতিক দলগুলো শহীদদের ত্যাগের কথা মনে রেখে কিছুটা পরিপক্বতা দেখাত, তবে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত দেশ কিছুটা স্থিতিশীল থাকত। কিন্তু বাস্তবতা হলো, ভিতরে ভিতরে অনেক অদৃশ্য শক্তি আছে যারা দেশের স্থিতিশীলতা চায় না।”

উমামা ফাতেমা বলেন, “রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য আর টেবিলে বসে আলোচনার মাধ্যমেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন প্রতিটি পক্ষই অন্য পক্ষকে ‘বেইমান’ বা ‘গাদ্দার’ ভাবছে।”

ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে সাম্প্রতিক হা-হুতাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “যখন দরকার ছিল ঐক্যমতের রাজনীতি, তখন সবাই ব্যস্ত ছিল কে কাকে ভাঙবে তা নিয়ে। এখন এসে ড. ইউনূসের জন্য কাঁদা হাস্যকরই বটে।”

তিনি মন্তব্য করেন, “জুলাই মাসে যারা সক্রিয়, তাদের সবাই যেন এখন একটিই চিন্তায় অস্থির—ক্ষমতা। মনে হচ্ছে গোটা দেশটিই যেন কেবল এক ধরনের খেলার মাঠ হয়ে গেছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...