রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার সারিয়াকান্দিতে

বাঙালি নদীর তীরের ব্লক ও সড়কে ধস, বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা

বিশেষ সংবাদ

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বাঙালি নদীর তীরে গত কয়েক দিনের ভারি বর্ষণের ফলে তীর সংরক্ষণ কাজের আরসিসি ব্লক ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে নদীর কোল ঘেঁষে থাকা বেশ কয়েকটি বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামে সড়কের একাংশ ধসে যাওয়ায় এলাকাবাসী জনদুর্ভোগে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে বাঙালি নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণকাজ সম্পন্ন হলেও বাঙালি সেতুর উত্তরে হিন্দুকান্দি গ্রামের শিল্পপাড়া এলাকায় বৃষ্টির পানির প্রবাহে ধস নামায় প্রায় ১০ মিটার দৈর্ঘ্যের আরসিসি ব্লক ভেঙে যায়। সেখানে গর্তের আকার এতটাই বড়, যে পাশের দুইটি আধাপাকা বাড়ির মেঝেতে ফাটল ধরেছে। স্থানীয়রা বলছেন, দ্রুত মেরামত না হলে এসব বাড়ি নদীতে বিলীন হয়ে যেতে পারে।

ধসের কারণে এ পাড়ার একমাত্র সড়কেরও একাংশ ভেঙে যাওয়ায় পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের প্রায় এক হাজারের বেশি মানুষ যাতায়াত করতে পারছেন না। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের হাজিপাড়া এলাকায় ড্রেনের নিচের মাটি সরায় সড়ক ধসে গর্ত সৃষ্টি হয়েছে। এতে কয়েকটি পাকা বাড়ি ভাঙনের শঙ্কায় পড়েছে। বাসিন্দারা বলছেন, মেরামত না হলে প্রধান সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, যা স্থানীয় মানুষের চলাচলে বড় সমস্যা সৃষ্টি করবে।

হিন্দুকান্দি গ্রামের সাব্বির আহম্মেদ চম্পক বলেন, “বৃষ্টির জেরে নদীতীর সংরক্ষণ ব্লক ধসে গিয়ে ফাটল ধরেছে বাড়ির মেঝেতে। দ্রুত সংস্কার না হলে বাড়িগুলো নদীতে বিলীন হয়ে যাবে।”

পারতিত পরল গ্রামের শাহেদ পারভেজ মিথুন বলেন, “ড্রেনের অপরিকল্পিত নির্মাণের কারণে মাটি সরে সড়ক ভেঙেছে। যত দ্রুত সম্ভব মেরামত না হলে চলাচলে বড় ঝামেলা হবে।”

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, “বাঙালি নদীর ধসে যাওয়া তীর সংরক্ষণ কাজের মেরামত দ্রুত করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। সড়কের ক্ষতিও দ্রুত সংস্কার করতে প্রকৌশল দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...