ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা আতঙ্ক ছড়ালেন মা ও স্ত্রী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পরকীয়া প্রেমিকাকে’ সঙ্গে নিয়ে বিমানে ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিলেন ছেলে। যাত্রা থামাতে বিমানবন্দরে বোমা থাকার ভুয়া তথ্য দেন তার মা। ছেলের পরকীয়ার বিষয়টি জানার পর মা ও পুত্রবধূ মিলে সাজান এই পরিকল্পনা।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান

র‍্যাব জানায়, বোমা থাকার মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা তিনজনকে হয়েছে। তারা হলেন, ওই যাত্রী ইমনের মা, তার স্ত্রী এবং তার বন্ধু ইমরান। গ্রেফতারকৃতরা পরিকল্পনা করে বাংলাদেশ বিমানের এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষে ফোন দেন, যাতে করে ফ্লাইট বন্ধ হয়ে যায়।

র‌্যাবের ডিজি বলেন, “ইমন নামে এক ব্যক্তি তাঁর পরকীয়া প্রেমিকাকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানতে পারেন ইমনের স্ত্রী ও মা। তারা ইমনকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেও তাকে ঠেকাতে পারেননি। এরপর ইমনের বন্ধু ইমরান পরামর্শ দেন, যদি বোমার হুমকি দিয়ে বিমানটি আটকে দেওয়া যায়, তাহলে এই যাত্রা বন্ধ হবে।”

পরে ইমনের মা সরাসরি ফোন করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষে। সেখানে বোমা থাকার তথ্য দিয়ে আতঙ্ক ছড়ান। সঙ্গে সঙ্গে ফ্লাইটে শুরু হয় ব্যাপক নিরাপত্তা তল্লাশি।

ঘটনার পরপরই শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিমানবন্দরে অবস্থানরত বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে তিন থেকে চার ঘণ্টাব্যাপী তল্লাশি হয়। বোমা থাকার কোনো প্রমাণ পাওয়া যয়নি। পরে ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে নিরাপদে ছেড়ে যায়।

শহিদুল রহমান বলেন, “এই ধরনের ভুয়া তথ্য শুধু জাতীয় বিমান সংস্থাকে বিপাকে ফেলে না, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। অতীতেও এমন কয়েকটি ভুয়া হুমকি এসেছিল, যেগুলোর পেছনে কোনো ভিত্তি ছিল না।”

তিনি আরও বলেন, “এমন গর্হিত কাজ করলে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে। কোনো নাগরিক যেন ভবিষ্যতে এমন কিছু করতে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক করছি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ মে) রাতে...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের সব বিভাগেই পুরো সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর...