মাইলস্টোন কলেজে ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার শিক্ষা ও আইন উপদেষ্টা

বিশেষ সংবাদ

উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল এ্যন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাদের পুলিশি নিরাপত্তায় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আসেন দুই উপদেষ্টা। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর কলেজ ভবনের সামনে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। “ভুয়া ভুয়া” স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সাক্ষাৎ ও পরিদর্শনের পর ক্যাম্পাস ত্যাগ করতে গেলে উত্তেজিত শিক্ষার্থীরা দুই উপদেষ্টাকে ঘিরে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় উপাধ্যক্ষের পাশের কনফারেন্স রুমে আশ্রয় নেন।

শিক্ষার্থীদের একজন প্রতিনিধি জানান, “আমরা ভেতরে গিয়ে আমাদের অভিযোগ জানিয়েছি, কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো সমাধান দেননি।”

এ সময় কলেজ চত্বরে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে ভবন ঘিরে বিক্ষোভ চালিয়ে যান। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর কর্তৃপক্ষের গাফিলতি, আইডি কার্ডে জরুরি তথ্যের অনুপস্থিতি, সংকীর্ণ গেটের কারণে সেবাদানে দেরি হওয়া ইত্যাদি।

বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...