শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুই আ. লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শাকিল আহমেদ (২২) ও একই ওয়ার্ডের দপ্তর সম্পাদক মো. রইজ আলী আকন্দ (৫৪)।
মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে শেরপুর উপজেলার গোপালপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ একটি শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রিফাত সরকার (২২)সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর আহত রিফাত শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

