তোরা আমাকে বারবার মেরে ফেলিস কেন গরিবেরা, বললেন সেফুদা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দিনভর নানা গুজবের পর অবশেষে মুখ খুললেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন, তিনি বেঁচে আছেন, ভালোই আছেন।

পোস্টে তিনি লিখেছেন, “তোরা আমাকে বারবার মেরে ফেলিস কেন গরিবেরা?” তার এই কথায় যেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে ব্যঙ্গ করলেন আলোচিত এই প্রবাসী বাংলাদেশি।

গতকাল রাত ১০টায় তার দেওয়া পোস্টে রাত ১২টা পর্যন্ত ২ লাখ ৪৬ হাজারের বেশি রিঅ্যাকশন, ২৩ হাজারের বেশি কমেন্ট ও ২৬ হাজারের বেশি শেয়ার হয়েছে।

২৪ জুলাই দুপুর থেকে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সেফুদা মারা গেছেন। অনেকে নিজেদের আইডি ও পেজে তাকে নিয়ে শোক পোস্ট দেন। তবে দ্রুতই কেউ কেউ এটিকে ‘গুজব’ বলে উল্লেখ করে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন।

অনেকেই লেখেন, এমন গুজব অতীতেও একাধিকবার ছড়িয়েছে। কেউ কেউ আবার প্রশ্ন তোলেন, যদি সত্যিই সেফুদা মারা যান, তবে তার পরিবারের পক্ষ থেকে কেন কিছু জানানো হয়নি?

গুজব ছড়ানোর পেছনে ভূমিকা রেখেছে তার ফেসবুকে অনুপস্থিতিও। কারণ, ৫ জুলাই ছিল তার সর্বশেষ পোস্ট। সেখানে তিনি লেখেন, “২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা।” এরপর আর কোনো পোস্ট ছিল না। এটাই গুজব ছড়ানোর একটি সুযোগ করে দেয়। তবে রাতে তিনি নিজেই পোস্ট দিয়ে সবকিছু পরিষ্কার করেন।

সেফাত উল্লাহ সেফুদা প্রথম আলোচনায় আসেন ২০২০ সালের দিকে। প্রবাস থেকে ফেসবুক লাইভে এসে তিনি অস্বাভাবিক ভাষা, অদ্ভুত পোশাক ও আচরণে ভাইরাল হয়ে যান।

কখনো হাতে মদের গ্লাস, কখনো মুখে অপ্রকৃতস্থ ভাষা, এসব নিয়েই ছিলেন নিয়মিত আলোচনায়। যদিও অনেকেই তাকে ট্রল হিসেবে দেখেন, কেউ কেউ আবার তার আচরণে উদ্বেগও প্রকাশ করেন।

এর আগেও বেশ কয়েকবার তার ‘মৃত্যুর গুজব’ ছড়িয়েছে। তবে প্রতিবারই সেফুদা নিজেই পোস্ট দিয়ে জানান তিনি সুস্থ্য আছেন।

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...