শেখ হাসিনা যে অপরাধ করেছে, ৭১-এ পাকিস্তানও এত অপরাধ করেনি: আসিফ নজরুল

বিশেষ সংবাদ

সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে এখনো প্রতিশোধপরায়ণতা প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানও এত অপরাধ করেনি, যতটা জুলাই হত্যাকাণ্ডে ঘটেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আয়োজিত আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন

আসিফ নজরুল বলেন,“এত বড় একটা গণহত্যা ঘটেছে, অথচ শেখ হাসিনার কণ্ঠে বিন্দুমাত্র কোনও অনুশোচনা নেই। বরং তার বক্তব্যের অডিওগুলো শুনলেই বোঝা যায়, তিনি এখনো প্রতিশোধপরায়ণ মানসিকতা পোষণ করেন।”

তিনি আরও বলেন,“যুদ্ধক্ষেত্রে যদি কেউ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে, তাকে চিকিৎসা না দেওয়া হলেও সেটিও অপরাধ। অথচ আমরা দেখেছি, ৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী এতো ভয়ানক ছিল, এমন লাশ পুড়িয়ে ফেলার নৃশংসতা তারা করেনি। এটা ওই বাহিনীও না, এটা তো আমাদের দেশের ভেতরের ঘটনা।”

আলোচনায় তিনি প্রশংসা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। বলেন,“তাজুল ইসলামের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি রাত ২টা পর্যন্ত কাজ করেন। একটা প্রমাণ পেলেই ছুটে এসে বলেন, ‘স্যার, এটা পেয়ে গেছি!’ হাজার কোটি টাকা দিয়েও তাজুলকে কেনা যাবে না।”

তিনি বলেন,“আমাদের মধ্যেও ব্যর্থতা, অজ্ঞতা আছে। তবে চেষ্টা করছি। আপনাদের মতো আমাদেরও মন কাঁদে।”

বিচার প্রক্রিয়া প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন,“যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ একদিন এই হত্যাযজ্ঞের বিচার আপনারা পাবেন। এমন ভিত্তি রেখে যাচ্ছি, যেন অন্য কোনও সরকার এসে এটিকে পরিবর্তন করতে না পারে।”

তিনি বলেন,“এই বিচার শুধু জনগণের প্রতি দায়িত্ব নয়, এটা আমার আল্লাহর প্রতি দায়। আমি সব সময় আল্লাহর কাছে বলি, যেন সঠিক জবাব দিতে পারি। আমার পিএইচডির থিসিস নিয়েও এতটা মনোযোগ দিয়ে কাজ করিনি, যতটা এই বিচার নিয়ে করছি।”

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...