ভারতে ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

বিশেষ সংবাদ

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবার এক ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করলেন, বিহারের ভোটার তালিকায় ‘মৃত’ ঘোষিত সাতজন মানুষের সঙ্গে চা পান ও আলাচনা করেছেন।

কংগ্রেসের দাবি, বিহারে অনেক ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে তারা মারা গেছেন, অথচ তারা জীবিত। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে আসা এই সাতজনও মৃত ভোটার তালিকায় থাকা নাম। তাদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

ছবি : সংগৃহীত।

মঙ্গলবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফাইড একাউন্টে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রকাশ করেছেন রাহুল গান্ধী।

সেখা তিনি লিখেছেন, জীবনে অনেক রকমের মজার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু ‘মৃত মানুষের’ সঙ্গে বসে চা খাওয়ার সুযোগ কখনো হয়নি। এই অনন্য অভিজ্ঞতার জন্য ধন্যবাদ নির্বাচন কমিশন!

ওই ভিডিওতে দেখা যায়, রাহুল অতিথিদের অভ্যর্থনা জানিয়ে নিজের অফিসকক্ষে নিয়ে যান। একটি টেবিলে বসে সবাই আড্ডা দেন, চা পান করেন। আলোচনার শুরুতেই রাহুল মজা করে বলেন, “শুনেছি, আপনারা তো আর বেঁচে নেই।” উত্তরে একজন বলেন, “আমাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে।”

তাদের মধ্যে একজন জানান, ভোটার তালিকা হাতে পেয়েই দেখেন নিজের নাম নেই। পরে পরীক্ষা করে বুঝতে পারেন তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ভিডিওতে রাম ইকবাল রায়ের ভোটার কার্ডও দেখানো হয়, যেখানে ১৯৫৯ সালে জন্ম এবং বাবার নাম লেখা আছে লক্ষ্মী রায়।

রাহুল জানতে চান, এরকম ঘটনা আর কতজনের সঙ্গে হয়েছে বলে তারা মনে করেন। জবাবে একজন বলেন, “একটা পঞ্চায়েতেই অন্তত ৫০ জনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।” আরও জানা যায়, তারা সবাই একই বুথের ভোটার নন, তিন-চারটি ভিন্ন বুথের তালিকায়ও একই ঘটনা ঘটেছে।

একজন নারী ভোটার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কর্মীরা তার কাছ থেকে আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের ফটোকপি ও ছবি নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখেন, তাকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ আগস্ট রাহুল গান্ধী সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তোলেন। কমিশন তার কাছে অভিযোগের প্রমাণ চেয়েছে এবং প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন দেশটির বিহার রাজ্যের নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...