মাদক নিয়ন্ত্রণ করা যায়, নির্মূল সম্ভব নয়: তেজগাঁও ডিসি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পুলিশ মাদক নিয়ন্ত্রণ করতে পারে, তবে একেবারে নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত গত রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চালানো বিশেষ অভিযানের বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন

ডিসি ইবনে মিজান বলেন, জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা ধরা পড়লেও কিছুদিন পর তারা আবার একই কাজে জড়িয়ে পড়ে। তিনি বলেন, “আমরা মাদককে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। একেবারে নির্মূল করা না গেলেও এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারব।”

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রোববার (২১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেনেভা ক্যাম্প এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় ১২০ জন পুলিশ সদস্য। গ্রেপ্তারদের কাছ থেকে আটটি ককটেল, দুটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং প্রায় ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ডিসি ইবনে মিজান জানান, আটককৃতদের মধ্যে অনেকেই জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগী। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

মোহাম্মদপুর এলাকায় অপরাধ বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ৫ আগস্টের পর এলাকায় অপরাধ প্রবণতা হঠাৎ বেড়ে যায়। যেসব অপরাধী বাইরে ছিল, তারাও ফিরে আসে এবং বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। গত ৬-৭ মাসে মোহাম্মদপুর থেকে তিন হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

ডিসি ইবনে মিজান বলেন, “আমরা প্রতিদিনই এমন এলাকায় অভিযান চালাচ্ছি যেখানে অপরাধীরা সক্রিয় থাকে। এতে অপরাধ প্রবণতা কমে এসেছে। জেনেভা ক্যাম্পসহ যেসব এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তা যেন আর না ঘটে সে জন্য ডিএমপি নিয়মিত অভিযান চালিয়ে যাবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...