শেরপুরে বিদ্যালয়ের মাঠে তাঁত শিল্প মেলা, ‘খেলা বাঁচাও’ স্লোগানে মেলা বন্ধের দাবি

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর সরকারি ডি.জে মডেল হাই স্কুলের মাঠে কোনো প্রকার অনুমতি ছাড়াই মাসব্যাপী তাঁত শিল্পপণ্য মেলার অবকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছে। এতে মাঠে খেলাধুলা ও জনসাধারণের চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তরুণ সমাজ।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় তরুণদের ব্যানারে ‘খেলা বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, “শেরপুরে খেলাধুলার জন্য উপযুক্ত অন্য কোনো মাঠ নেই। এই মাঠেই সকালে-বিকেলে বিভিন্ন বয়সের মানুষ খেলাধুলা, ব্যায়াম ও হাঁটাহাঁটি করেন।

কিন্তু প্রায় ১০ দিন ধরে মাঠে অবকাঠামো নির্মাণের কারণে এসব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মেলা হলে অন্তত এক মাস মাঠ বন্ধ থাকবে, এরপর সংস্কারের কারণে আরও এক মাস খেলাধুলা বন্ধ থাকবে। ফলে প্রায় তিন মাস আমরা মাঠ ব্যবহার করতে পারব না।”

শেরপুর সরকারি ডি.জে মডেল হাই স্কুল মাঠের মাঝখানে গর্ত করে তৈরি করা হচ্ছে অবকাঠামো | ছবি : সংগৃহীত।

জানা গেছে, শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর থেকে এক মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। সেই লক্ষ্যে গত ১০ দিন ধরে মাঠে দোকানঘর ও অন্যান্য কাঠামো নির্মাণের কাজ চলছে। তবে এখনো পর্যন্ত মেলার জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “মেলার অনুমতির বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) অবগত আছেন। আর মাঠ ব্যবহারের অনুমতির বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানে।”

শেরপুর সরকারি ডি.জে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন জানান, “প্রেসক্লাবের সভাপতি মাঠ ব্যবহারের অনুমতির জন্য আমার কাছে একটি দরখাস্ত জমা দিয়েছেন। কিন্তু আমি কোনো অনুমোদন দিইনি, কারণ মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার এখতিয়ার স্কুল ম্যানেজিং কমিটির। এই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রেসক্লাবের সভাপতি বলেন, “আমরা মাঠ ব্যবহারের অনুমতির জন্য স্কুল কর্তৃপক্ষ, ইউএনও ও ডিসির কাছে আবেদন করেছি। তবে এখন পর্যন্ত অনুমোদন পাইনি। যেহেতু অবকাঠামো তৈরিতে সময় লাগবে, তাই প্রস্তুতিমূলক কাজ শুরু করেছি। অনুমতি পেলে আগামী ১৫ অক্টোবর থেকে মেলা শুরু হবে।”

শেরপুর খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, “এই মাঠ শুধু খেলার জন্য নয়। এটা শেরপুরবাসীর জন্য একমাত্র উন্মুক্ত স্থান। এখানে মেলার আয়োজন করলে এলকার লোকজনও বিরক্ত হন। কিন্তু ভয়ে কিছু বলতে পারেন না। এই মাঠ শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষের যৌথ সম্পদ—এটি বাণিজ্যিক কাজে ব্যবহার অনুচিত।”

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো ফল মেলেনি। মোবাইলে একাধিকবার কল করা এবং ক্ষুদেবার্তা পাঠানো হলেও জেলা প্রশাসক কোনো মন্তব্য দেননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল এখনো পুরোপুরি বিতরণ...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে...