‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, ৩ কিশোর গ্রেপ্তার

বিশেষ সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরালের পর তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এর আগে, স্লোগান ভাইরালের জেরে বিক্ষুব্ধরা তাদের পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে একটি মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারjকৃতরা কিশোর হলেন, মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) ও মো. জুবায়ের (১৬)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় একটি ‘বিএনপি অফিসে’ বসে জয় বাংলা স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়। পরে শুক্রবার রাতে বিক্ষুব্ধরা ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। সর্বশেষ আদালতের নির্দেশে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

ওই গ্রামের এক বিএনপি নেতা বলেন, ‘এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকজন বসে। এদের ভেতর কেউ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে তার ছবি টাঙিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে একটি মহল সুযোগ নিয়ে কিশোরদের দিয়ে স্লোগান দেওয়ার ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা পরে তাদের পুলিশে দেয়।’

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...