আবারও কার্যক্রম চালুর ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক লক্ষ্য ও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগে স্থগিত থাকা সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রোববার (২ নভেম্বর) সংগঠনটির অস্থায়ী কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৪ সালের জুলাই অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।’

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনকভাবে ঘটছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় স্পষ্ট রোডম্যাপ না থাকাকে ‘অভ্যুত্থানের আদর্শের প্রতি অবমাননা’ বলেও উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘হাজারো শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার যদি বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই সংগ্রামের ধারা নতুন করে সর্বস্তরে জাগ্রত করতে হবে।’

এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব ইউনিটকে কমিটি পুনর্গঠন সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ঐতিহাসিক এক দফা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রাম এখনও অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ সংগ্রামকে সংগঠিত ও ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সারা দেশে কার্যক্রম পুনরায় চালু করা হলো।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৭...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত...