বগুড়ায় বটি নিয়ে গ্রামবাসীকে ধাওয়া, নারী গ্রেপ্তার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার আদমদীঘি উপজেলায় বুলবুলি বেগম (৪০) নামে এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (০৭ নভেম্বর) উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বটি দিয়ে একটি বিড়াল হত্যার অভিযোগে আলোচনায় আসেন কয়েক দিন আগে। তবে পুলিশ জানিয়েছে, এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে ধারালো বটি নিয়ে গ্রামবাসীর ওপর ধাওয়া করার অভিযোগে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘বুলবুলি বেগমকে বিড়াল হত্যার ঘটনায় নয়, বরং হাতে ধারালো বটি নিয়ে গ্রামবাসীর দিকে তেড়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’’

ওসি আরও জানান, শুক্রবার বুলবুলি বেগম গুচ্ছগ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে হাতে বটি নিয়ে লোকজনকে ধাওয়া দেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উত্তেজিত অবস্থায় গ্রেপ্তার করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, বুলবুলি বেগম গত ৪ নভেম্বর একটি বিড়ালকে বটি দিয়ে জবাই করে হত্যা করেন। পরে বিষয়টি জানাজানি হলে প্রাণীকল্যাণ সংগঠন ‘ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সদস্য এমরান হোসেন ৫ নভেম্বর আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে বলা হয়, একটি বিড়াল বুলবুলির বাড়িতে ঢুকে রান্না করা মাছ খেয়ে ফেলেছিল। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বিড়ালটিকে জবাই করে ধানক্ষেতে ফেলে দেন। এরপর প্রতিবেশী শামছুন্নাহার বিড়ালের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে বরফে সংরক্ষণ করেন ও পুলিশে খবর দেন। পরে পুলিশ মৃত বিড়ালটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, বিড়াল হত্যার ঘটনায় করা জিডিটি আদালতের অনুমতি পেলেই তদন্ত শুরু হবে। এখন পর্যন্ত অনুমতির অপেক্ষায় রয়েছে পুলিশ। এছাড়া মৃত বিড়ালের ময়নাতদন্ত রিপোর্টও এখনো হাতে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, ‘‘বুলবুলি বেগম বদমেজাজী প্রকৃতির নারী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মানসিক সমস্যা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৭...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা...

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে...

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত...