বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বিশেষ সংবাদ

বগুড়ার গাবতলীতে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর পর এই রায় ঘোষণা করা হলো।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বাবুল প্রামাণিক (২৮), মানিক (২৮) ও মিশু (২৭)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং আশিক (২৮)।

সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

এই মামলায় দুজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে এবং আরেক আসামি শান্ত সাকিদার খালাস পেয়েছেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও সাজাপ্রাপ্তদের অধিকাংশ পলাতক থাকায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আদালত প্রাঙ্গণে তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।শনিবার...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর নিরস্ত্র বাঙালি জাতি যখন দিকনির্দেশনা খুঁজছিল,...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর...

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

হাম রোগের সংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার...

শেরপুরে জ্বালানি সংকটে স্থবির সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের কাজ

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের জ্বালানি তেল (পেট্রোল/অকটেন) সংকটের কারণে...

চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পানিতে...