চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পানিতে চুবিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মাসুম (২৮)। শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার দুই শিশু হলো, আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা ওই এলাকার মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোবাইল চুরির সন্দেহে অভিযুক্তরা শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে যায়। পরে একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। একপর্যায়ে শিশুদের পানিতে চুবিয়ে রাখা হয় এবং ময়লাযুক্ত পানি পান করানো হয় বলেও অভিযোগ রয়েছে

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ তৈরি হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মাসুমকে গ্রেফতার করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে আব্দুল্লাহ আল মাসুমসহ পাঁচজনকে আসামি করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও লক্ষ্য পরিষ্কার করে দিলেন ব্রাজিল কোচ...

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনসংযোগ ২৪/৭’ নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। গত...

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও...

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনসংযোগ ২৪/৭’ নামের...

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯...

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে...

মুরগির বাজারেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা, কারওয়ান বাজার নিয়ে এমপির ক্ষোভ

অন্বেষণ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে এক...