ময়মনসিংহে গৃহবধূ হত্যা, স্বামী আটক

বিশেষ সংবাদ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, নির্যাতনের জেরেই তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মার্জিয়া আক্তার ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, অভিযুক্ত স্বাধীন মিয়া (২৪) পেশায় একজন গাড়িচালক এবং স্থানীয় কানু মিয়ার ছেলে। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মার্জিয়ার ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বাধীন। সম্প্রতি তাকে মারধর করে মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে

পরিবারের দাবি, বৃহস্পতিবার আবারও মারধরের ঘটনা ঘটে এবং একপর্যায়ে মার্জিয়ার মৃত্যু হয়। পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ তুলেছেন তারা।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

জনপ্রিয়

অপরাধ

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন...

বগুড়ায় অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার...

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।সোমবার (৪...

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার...

বগুড়ায় অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ।...

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক...

নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল

নতুন নারী সংসদ সদস্যরা সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তুলবেন এবং গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা...

শেরপুরে টানা তিন সভায় অনুপস্থিত থাকায় ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের...

শেরপুরে চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজার এলাকায় এক...