ঢাকায় পরকীয়ার সন্দেহে স্ত্রী হত্যা, বগুড়া থেকে স্বামী গ্রেপ্তার

বিশেষ সংবাদ

ঢাকার সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মো. মাজাহারুল হক বিপ্লব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার পর পালিয়ে থাকা অবস্থায় শুক্রবার তাকে বগুড়ার সোনাতলা উপজেলা থেকে আটক করা হয়।

র‍্যাব জানায়, সাভার মডেল থানার তেতুলঝোড়া এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে ধরতে র‍্যাব-৪ ও র‍্যাব-১২ যৌথভাবে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাদিয়া আক্তার টুম্পার সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে বিপ্লবের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন। বিয়ের পর টুম্পা পরিবারের অজান্তে স্বামীর সঙ্গে ঢাকায় সাভারের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন

গত ১৩ মার্চ রাতে বাসার মালিক ঘরের বাইরে তালা ঝুলতে দেখেও ভেতরে লাইট ও ফ্যান চালু থাকতে দেখে সন্দেহ করেন। পরে জানালা দিয়ে তাকিয়ে টুম্পাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ৯৯৯-এ ফোন দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

- Advertisement -

এ ঘটনায় টুম্পার ভাই বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিপ্লব জানান, বিয়ের কিছুদিন পর থেকেই তিনি স্ত্রীর ওপর পরকীয়ার সন্দেহ করতেন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন তিনি শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে বাসার দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান।

- Advertisement -

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম নামের এক সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত...