শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের প্রশিক্ষণ সমাপনীতে তরুণ–তরুণীদের ল্যাপটপ বিতরণ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে “লার্ন টু আর্ন” প্রকল্পের প্রশিক্ষণ সমাপনী ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে প্রোগ্রেস থ্রু ইনোভেশন (পিআই) সোসাইটি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন, গবেষক ড. শমল্লা আমিরুল হক ও প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটির নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান।

প্রকল্পে অংশ নেয় ১৪ জন তরুণ–তরুণী, যাদের মধ্যে ১১ জন নারী। তিন মাসব্যাপী প্রশিক্ষণে তারা তথ্যপ্রযুক্তি, ইংরেজি যোগাযোগ ও সফট স্কিল বিষয়ে দক্ষতা অর্জন করেন। তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সহায়ক হিসেবে সমাপনী অনুষ্ঠানে ল্যাপটপ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রকল্পের অর্থায়ন করেন, শেরপুর ডিজে মডেল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইউএসএ প্রবাসী ড. মোল্লা ফজলুল হক।

এসময় প্রধান অতিথি মনজুরুল আলম তার বক্তব্যে বলেন, “লার্ন টু আর্ন প্রকল্প তরুণদের আত্মনির্ভর হতে সহায়তা করছে। আজকের এই ল্যাপটপগুলো হবে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের হাতিয়ার।”

আয়োজকেরা জানান, প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা সুবিধাবঞ্চিত তরুণদের প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে। সংস্থাটি বিশ্বাস করে, “সুযোগ পেলে প্রতিটি তরুণই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হোটেলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন...