রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিশেষ সংবাদ

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে ইট প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির প্রথমেই উপজেলার মেসার্স শাহী ফিলিং স্টেশন প্রাঙ্গনে ইট ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ভাটা মালিক সমিতির সকল সদস্য ও ইট ভাটার শত শত শ্রমিকরা অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

ছবি : সংগৃহীত।

এসময় ভাটা মালিক সমিতির সদস্য আবু বক্কর বলেন দীর্ঘদিন ধরে অর্থ বিনিয়োগ করে উপজেলা সদরের বাহিরে গিয়ে পরিবেশ বান্ধব ঝিকঝাক (হাওয়া) ইট ভাটা তৈরি করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ইট ভাটায় কমপক্ষে ২শতাধিক শ্রমিক প্রতি মৌসুমে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। এছাড়া প্রতিটি ইট ভাটার মালিক ইতিমধ্যেই চলতি মৌসুমের জন্য লাখ লাখ টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে। যদি চলতি মৌসুমে ইট প্রস্তুত করার সুযোগ দেওয়া না হয় তাহলে প্রতিটি ইট ভাটার মালিক ও শ্রমিকরা পথে বসবে।

সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন ২০১৬ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট নবায়ন করে দিলেও এরপর থেকে নবায়নের আবেদন দিয়ে রাখলেও আজ পর্যন্ত অধিদপ্তর সার্টিফিকেট নবায়নের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করেই প্রতি মৌসুমে ভাটায় অহেতুক অভিযান চালিয়ে মালিকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার স্বার্থে চলমান ইট ভাটাগুলোকে পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নবায়ন করার সুযোগ দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ বলেন দেশের লাখ লাখ ভাটা শ্রমিকদের পেটে লাতি মারলে তারা চুপ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে না। তাই মালিকদেও বিকল্প ভাবে ইট প্রস্তুত করার সুযোগ প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যদি ইট ভাটা নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত সরকার গ্রহণ না করে তাহলে আগামীতে দেশজুড়ে শ্রমিকদের সঙ্গে নিয়ে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন এই বক্তা

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে...

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান...

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (৭ এপ্রিল)...

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন...

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি...

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। দীর্ঘদিন...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে...