বগুড়ায় ‘লকডাউন’ লেখা ব্যানারসহ ছাত্রলীগের তিনজন গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার সারিয়াকান্দিতে ‘১৩ তারিখ লকডাউন’, ‘ইউনূস হটাও, দেশ বাঁচাও’ ও ‘মশাল মিছিল সার্থক হোক’ লেখা ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়।

সারিয়াকান্দি থানার ওসি জামিলুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে আগের নাশকতার মামলার সূত্র ধরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে ও বোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী হৃদয় হাসান (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেনা সদস্যরা তাদের ডেকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি করলে ‘১৩ তারিখ লকডাউন’, ‘ইউনূস হটাও, দেশ বাঁচাও’ ও ‘মশাল মিছিল সার্থক হোক’ লেখা ব্যানারটি উদ্ধার করা হয়। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয় এবং পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...