বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন

বিশেষ সংবাদ

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, শতাধিক খামারি ও নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পেয়েছে। স্থানীয় খামারি ও উদ্যোক্তারা এসব স্টলে উন্নত জাতের গরু, দুগ্ধবতী গাভী, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর এবং বিভিন্ন প্রজাতির পোষাপাখি প্রদর্শন করছেন। এছাড়াও দুগ্ধজাত পণ্য ও গবাদিপশু পালনে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে খামারিদের আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সপ্তাহজুড়ে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা সেবা প্রদান করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...