শেরপুরে পুকুর নিয়ে সংঘর্ষ, আতঙ্কে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ১১ একর ১৬ শতক আয়তনের একটি বিশাল জলাধার বা ‘হাটদীঘি’র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের এই বিরোধের জেরে এবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগমারা গ্রামে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ভয়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয় একাধিক পরিবারকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -

এ ঘটনায় ভুক্তভোগী ও পুকুরের মালিক সুবাস চন্দ্র মাহাতো বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বাগমারা গ্রামের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পুকুরপাড়ের বাসিন্দা দুলাল হোসেনের (৪৫) নেতৃত্বে প্রায় ২৫ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুকুরের পাহারাদারদের ওপর অতর্কিত হামলা চালায়।

- Advertisement -

হামলায় পাহারাদার মো. লালন (২৪) ও জাহাঙ্গীর আলম (৩৫) গুরুতর জখম হন। প্রাণভয়ে তারা দৌড়ে পার্শ্ববর্তী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ায় আশ্রয় নেন। হামলাকারীরা তাদের পিছু নিয়ে সেখানেও চড়াও হয় এবং মানিক চন্দ্র মাহাতোর গোয়ালঘর ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী দুর্গাচরণ মাহাতো বলেন, “রক্তাক্ত পাহারাদাররা আমাদের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা আমাদের বাড়িও ঘিরে ফেলে। প্রায় দুই ঘণ্টা আমরা নারী-শিশুরা ঘরের ভেতর অবরুদ্ধ হয়ে ছিলাম। পুলিশ না এলে কী হতো বলা যায় না।” পরে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

- Advertisement -

বাগমারা গ্রামের কেন্দ্রবিন্দুতে থাকা এই ‘হাটদীঘি’ পুকুরটির মালিকানা সুবাস চন্দ্র মাহাতোর। তবে পুকুরটির পাড়ে দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গত জুলাই মাসের গণঅভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তনের পর পুকুরপাড়ের বাসিন্দাদের একটি অংশের সঙ্গে মালিকপক্ষের উত্তেজনা নতুন মাত্রা পায়। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে পুকুরটি দখলের চেষ্টা চলছে। গত তিন মাস ধরে এই বিরোধের জেরে গ্রামের প্রায় ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের অভিযোগ, পুকুরটি রক্ষায় মালিকপক্ষের সহযোগী মনে করে প্রতিপক্ষরা তাদের উচ্ছেদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।

হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের দুলাল হোসেন। তিনি দাবি করেন, ঘটনাটি একপাক্ষিক নয়। বরং সুবাস মাহাতোর লোকজনের হামলায় তাদের পক্ষের মো. তৌহিদ (১৬) ও মো. হানিফ (২৪) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুকুরের মালিক সুবাস চন্দ্র মাহাতো বলেন, “আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করতেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নিরীহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সত্যের পক্ষে থাকায় তাদের ওপরও নির্যাতন চালানো হচ্ছে।”

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “পুকুর নিয়ে বিরোধ ও হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শনিবার...

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (৩০ মে)...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে...

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে...