শেরপুরে পূর্ব বিরোধের জেরে কৃষকের খড়ের পালায় আগুন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় (গাদায়) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

- Advertisement -

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের কয়েকজনের জমিজমা ও বিদেশ গমনের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন রাতে শহিদুলের বাড়ির সামনে রাখা খড়ের পালায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পালাটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

- Advertisement -

বাদী শহিদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, ঘটনার ঠিক আগমুহূর্তে তার স্ত্রী বিবাদীদের একজনকে খড়ের পালার আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। সরাসরি আগুন দিতে না দেখলেও পূর্ব শত্রুতা এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তিনি ধারণা করছেন, প্রতিপক্ষরাই আক্রোশ মেটাতে এই অগ্নিসংযোগ করেছে। অভিযোগে সন্দেহের তালিকায় রাখা হয়েছে, মো. বাবু, আমিনুল ইসলামসহ ৪ জনকে।

এ বিষয়ে তদন্তকারী অফিসার শেরপুর থানার সহকারি উপ-পরিদর্শক মাসুদ জানান, আগুনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।...

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা উদ্যোগের পরও অকালেই ঝরে গেল আরেকটি প্রাণ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির শাহরিয়ার (২১) নামে...

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৭...

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা উদ্যোগের পরও অকালেই ঝরে গেল আরেকটি প্রাণ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের...

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের...

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন: মির্জা ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতিতে বিশ্বাস করে...

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র...