শিক্ষার মান ও নারীর মর্যাদা রক্ষায় সোচ্চার হতে হবে: গোলাম মো. সিরাজ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘

- Advertisement -

একসঙ্গে গড়ি সমৃদ্ধ শেরপুর–ধুনট’ এই স্লোগানকে সামনে রেখে এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সামাজিক উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী শেরপুর ও ধুনট উপজেলার মোট ৩৬৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার মহিলা কলেজের ৩৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেন আসিফ সিরাজ রব্বানী। ছবি : সংগৃহীত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। তিনি তাঁর বক্তব্যে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

- Advertisement -

তিনি বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা বহুধারায় বিভক্ত। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার কাঙ্ক্ষিত মান আমরা অর্জন করতে পারছি না। গুণগত শিক্ষা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সাবেক এই সাংসদ আরও বলেন, “নবীজীর সময়েও নারীরা ব্যবসা করেছেন, ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধ করেছেন। অথচ বর্তমানে একটি মহল নারীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টায় লিপ্ত। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নারী শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেদের মর্যাদা রক্ষায় নারীদেরই সোচ্চার হতে হবে।”

- Advertisement -

অনুষ্ঠানের উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র, ডায়েরি, মগ, ল্যাপটপ ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম ফুলজান বেগম (৬০)। এ ঘটনায়...

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন: মির্জা ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে...

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শনিবার...

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের...

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন: মির্জা ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে...

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে...