নোয়াখালীতে নামাজরত অবস্থায় মাদরাসাছাত্রের মৃত্যু

বিশেষ সংবাদ

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় আকরাম হোসেন (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।

নিহত আকরাম লক্ষীপুরের কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে। সে বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন বলেন, প্রতিদিনের মতো সেদিনও রাত সোয়া ৪টার দিকে আকরাম অন্য শিক্ষার্থীদের সঙ্গে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে সে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। পরে মাদরাসার ছাত্ররা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র

যশোর মণিরামপুর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়-এ দুই এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও বিদ্যালয়ের ভুলে...

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কারের পর নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, জাতীয়...

বাল্যবিবাহ থেকে বাঁচতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

পিরোজপুর ইন্দুরকানী উপজেলাতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই পরিবারের বিয়ের সিদ্ধান্তের মুখে...

বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র

যশোর মণিরামপুর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়-এ দুই এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিজ্ঞান বিভাগ থেকে...

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কারের পর নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ...

বাল্যবিবাহ থেকে বাঁচতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

পিরোজপুর ইন্দুরকানী উপজেলাতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার...

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ব্যবসায়ীর

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।...

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনা নগরীতে দায়িত্ব পালনের সময় নিজের ব্যবহৃত সার্ভিস রাইফেলের...

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা...