ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ব্যবসায়ীর

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে তিনি মারা যান।

নিহত নুর আলম মাসুদ (৪৫) ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে।

- Advertisement -

স্থানীয় সূত্র, স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকার একটি স্থানে বিকল্প উপায়ে অকটেন তৈরির কাজ চলছিল। এ সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ফেনী জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে নুর আলম মাসুদ মারা যান।

- Advertisement -

স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় জানান, নুর আলম মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু করার চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনার মুখে পড়েন তিনি।

নিহতের ভাই মোর্শেদ বলেন, বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাইপটি বিস্ফোরিত হয়, এতে গুরুতর দগ্ধ হন তারা।

- Advertisement -

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের।...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের দুই গ্রামের মানুষ। শনিবার (৬ জুন)...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে মায়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৪ মার্চ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এই...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে মায়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৪...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড ঘোষণাকে ঘিরে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির...

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় এসেছে।...