ফেনীতে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহনে তেল না দেওয়ার নির্দেশ

বিশেষ সংবাদ

ফেনীতে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য পেট্রোল পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ এবং চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনো যানবাহনে তেল না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে ফেনী জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমাগমস্থলে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। এছাড়া ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।

এ পরিস্থিতিতে আইন বাস্তবায়নের অংশ হিসেবে জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে কাগজপত্রবিহীন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে

- Advertisement -

এর আগে একই দিন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তেল সরবরাহ নিয়ন্ত্রণে কয়েকটি প্রস্তাব উঠে আসে। এর মধ্যে রয়েছে— হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়া, রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখা, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে কার্ড সিস্টেম চালু, অবৈধভাবে বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং প্রয়োজন হলে পাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা।

সভায় জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডিপো থেকে পাম্প মালিকরা চাহিদার তুলনায় কম তেল পাচ্ছেন বলে জানিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। একই মোটরসাইকেল একাধিক পাম্প থেকে বারবার তেল নেওয়ায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এ কারণে হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার প্রস্তাব এসেছে। তেলের সংকট কমাতে আইন অনুযায়ী এসব পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে অপহরণ ও মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার চির্কা এলাকায় অবস্থিত...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার...

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে অপহরণ ও মারধরের...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী,...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন...