আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

বিশেষ সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে অপহরণ ও মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার চির্কা এলাকায় অবস্থিত সাব-স্টেশন থেকে তাঁকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এই ঘটনার পর বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী লাইনম্যান মো. আব্দুল কাদের বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করেছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপকন্দ্রে দায়িত্ব পালন করছিলেন লাইনম্যান মো. ইব্রাহিম ও মো. আব্দুল কাদের। সকাল সাড়ে ১০টার দিকে একদল যুবক সেখানে ঢুকে প্রথমে ইব্রাহিমকে মারধর করে। এরপর তারা আব্দুল কাদেরকে জোর করে তুলে পাশের উত্তর ধানুয়া গ্রামে নিয়ে গিয়ে আটকে রাখে। খবর পেয়ে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) নাজির উল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর তাঁকে উদ্ধার করেন। হামলায় আহত কাদেরকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় অসহ্য লোডশেডিং চলছিল। তার ওপর চলতি মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি আসায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। বিশেষ করে সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় হাজারো সমর্থক উত্তেজিত হয়ে ওঠেন। সেই ক্ষোভ থেকেই এই মারধরের ঘটনা ঘটেছে।

- Advertisement -

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, “অসহ্য লোডশেডিং আর অতিরিক্ত বিল নিয়ে মানুষ দীর্ঘদিন ধরে বিরক্ত। সমাধানে জন্য গেলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা পাত্তাই দেয় না, বরং সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে।”

তবে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম আতিকুল হক চৌধুরী বলেন, “প্রচণ্ড গরমে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। কিন্তু তাই বলে সরকারি অফিসে ঢুকে কর্মীকে অপহরণ ও মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিশ্বকাপ চলাকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।”

- Advertisement -

ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলম জানান, সাব-স্টেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে অননুমোদিতভাবে প্রবেশ দণ্ডনীয় অপরাধ। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “বিদ্যুৎ কর্মীকে মারধর ও আটকে রাখার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।স্থানীয় সময়...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন...

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল...