নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

বিশেষ সংবাদ

নোয়াখালী বিভাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘেরাও করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এ দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে।

বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ফেস্টুন ও ব্যানার, তাতে লেখা ছিল, ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘নোয়াখালীর অধিকার চাই’, ‘বিভাগ না পেলে আন্দোলন চলবে’। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জেলা প্রশাসকের কার্যালয় চত্বর।

- Advertisement -

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে নোয়াখালীবাসীর প্রাণের দাবি একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ গঠন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই দাবির কোনো অগ্রগতি নেই—তাই দ্রুত সরকারিভাবে ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণার মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে হবে।

নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু বলেছেন, চট্টগ্রাম থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা কঠিন; আমরা কুমিল্লা বিভাগের অংশ হতে চাই না। নোয়াখালী জেলা হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন গতি আসবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, দাবি পূরণ না হলে কর্মসূচি আরও বর্ধিত করা হবে।

- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেছেন, নোয়াখালীর ইতিহাস, ভাষা ও সংস্কৃতি অঞ্চলটিকে আলাদা পরিচয় দিয়েছে; প্রশাসনিক স্বীকৃতি হিসেবে ‘নোয়াখালী বিভাগ’ এখন সময়ের দাবি। আমরা বলি—নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে নতুন বিভাগ গঠন করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার আমির মাওলানা মো. ইউসূফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা ফিরোজ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...