ফতেহ আলী বাজারে বিপুল পরিমাণ পচা মসলা জব্দ

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

বগুড়ার ঐতিহাসিক ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, তেলাপোকা ও ছারপোকা মিশ্রিত মসলা জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও খাবারের অনুপযোগী এসব মসলা বিক্রির অপরাধে ‘মেসার্স রিনী স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।

- Advertisement -

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, ফতেহ আলী বাজারের মেসার্স রিনী স্টোরে তদারকিকালে দেখা যায়, সেখানে বিক্রির জন্য রাখা কিসমিস, এলাচ, দারুচিনি ও মৌরিসহ বিভিন্ন দামী মসলায় বিপুল সংখ্যক তেলাপোকা ও ছারপোকা ঘুরে বেড়াচ্ছে। এছাড়া খোলা আলুবোখারার পাত্রে তেলাপোকা এবং কালোজিরায় ক্ষতিকর ছত্রাক (ফাঙ্গাস) জমে থাকতে দেখা যায়।

- Advertisement -

পরবর্তীতে প্রতিষ্ঠানটির গোডাউন তল্লাশি করে কর্মকর্তারা সেখানেও বিপুল পরিমাণ পচা, মানহীন ও খাবারের অনুপযোগী মসলার মজুদ দেখতে পান।

অভিযানে ৫৫ কার্টন (৫৫০ কেজি) নষ্ট কিসমিস, ৪০ কেজি ফাঙ্গাসযুক্ত কালোজিরা, ৫ কেজি পোকাযুক্ত আলুবোখারা এবং ১০ কেজি দারুচিনি ও মৌরি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

- Advertisement -

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।

অভিযানকালে ফতেহ আলী বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...