তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

বিশেষ সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফেরার জন্য ট্রাভেল পাস চাননি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তবে এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো আবেদন নেই।

তিনি আরও বলেন, বিএনপি বা পরিবারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত আসে যে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রধান উপদেষ্টারা সবসময় যথাসাধ্য সহায়তা করছেন।

এদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বক্তব্য দেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। তবে বিদেশে নেওয়া উচিত কি না, সেটি নির্ধারণে মেডিকেল বোর্ডের পরামর্শ নেওয়া হচ্ছে। বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

ডা. জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়ে সবাইকে গুজব বা বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশবাসীর দোয়ার কারণে হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন।”

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে। কয়েকদিন অবস্থার অবনতি হলে তাকে প্রথমে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল, পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি...

এ মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বাজারে যে ধরনের...

প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি: ফ্যামিলি কার্ড উদ্বোধন করে প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি চালু করতে...

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর...

এ মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...

প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি: ফ্যামিলি কার্ড উদ্বোধন করে প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার গঠনের অল্প...

দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজনের কারখানার আড়ালে বিভিন্ন পণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ...

আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি আইফোন ও কিছু নগদ টাকার লোভে...

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক...