বেগম জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন ডা. জুবাইদা রহমান

বিশেষ সংবাদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের পর তিনি হাসপাতালে পৌঁছে শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।

ডা. জুবাইদা শুক্রবার লন্ডন থেকে ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে কয়েক ঘণ্টা সেখানে ছিলেন। পরে ধানমন্ডির বাবার বাড়িতে ফিরে আসেন এবং রাতে আবার হাসপাতালে যান। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে

বিএনপির উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসবে। তিনি বলেন, কাতার কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রস্তুত রয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পাওয়া মাত্র অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হবে। এরপর বেগম খালেদাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে।

কাতার কর্তৃপক্ষ জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করছে, এমন তথ্যও এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংক্রান্ত সংযোগ ও সমন্বয় বিএনপির পক্ষ থেকে তিনি করেন এবং কাতারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

মেডিকেল বোর্ড নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক প্রতিবেদন পর্যালোচনা করছে। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। মেডিকেল বোর্ডে ডা. জুবাইদাও সদস্য হিসেবে রয়েছেন।

বক্তারা বলছেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তিনি এখনও ফ্লাইটে যাওয়া সক্ষম না—তাই লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। গত দুই দিনে মেডিকেল বোর্ড একাধিক পরীক্ষা করেছে এবং সংশ্লিষ্ট রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই বহির্বিশ্ব থেকে আনা এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় এসে তাঁকে নেয়া হবে—এমন প্রত্যাশা রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...