জমি বিরোধে ফসলে আগুন, হামলায় দৃষ্টিশক্তি হারালেন কৃষক

বিশেষ সংবাদ

নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ধানের পালা ও খড়ের গাদায় অগ্নিসংযোগ এবং বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধ কৃষকের ডান চোখের দৃষ্টিশক্তি নষ্ট ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। আদালতে মামলা দায়েরের পরও আসামিপক্ষ ভুক্তভোগী পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

গত ৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে নিয়ামতপুর উপজেলার চক দেউলিয়া গ্রামের একটি খলিয়ানে এই সহিংসতার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চক দেউলিয়া গ্রামের একটি জমিতে খড় রাখা ও পালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ হামলা চালিয়ে কৃষকের ধান ও খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এমনকি গোয়ালঘরেও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। হামলায় বৃদ্ধ কৃষক মো. আলতাফ, মো. আশরাফুল ইসলাম ও মো. আবেদীন আহত হন।

- Advertisement -

আহতদের উদ্ধার করে প্রসাদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবার জানায়, হামলায় বৃদ্ধ মো. আলতাফের মাথায় গুরুতর জখম হয়েছে এবং আঘাতের কারণে তিনি তার ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই তারা স্থানীয় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। নিরুপায় হয়ে গত ১১ ডিসেম্বর মো. আবেদীন বাদী হয়ে নওগাঁর আমলি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় হাফিজুর, বেলাল খাঁ, আলম, রফিকুল ও কালামসহ ৯ জনকে আসামি করা হয়েছে

- Advertisement -

মামলার বাদীপক্ষের দাবি, ঘটনার পর উল্টো তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছে বিবাদী পক্ষ। বর্তমানে মামলার বাদী মো. আবেদীন ও আহত আশরাফুল ইসলাম কারাভোগ করছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে, জামিনে থাকা আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। যেহেতু বিষয়টি আদালতে গড়িয়েছে, তাই আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট...